অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার পদে নিয়োগ
| Vacancy | 50 |
| Age | 18 to 33 Years |
| Location | Anywhere in Bangladesh |
| Salary | 18000 – 28000 (Monthly) |
| Published | 12 Mar 2026 |
| Education Qualification | * Bachelor/Honors * Bachelor`s Degree/Honors in any relevant field for Assistant Unit Officer Grade- 1. * Applicants having a third -class academic background are not eligible for this position. |
| Additional Requirements | * Age 18 to 33 years * Meet monthly target for social business (Nobin Program) development.* Work outside Dhaka in different districts. |
| Workplace | Work at office |
| Employment Status | Full Time |
| Apply Procedure | Send your CV to the given email:- recruitment@grameenssbl.org |
দেশের অন্যতম সামাজিক ব্যবসা ভিত্তিক প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডে (Grameen Shakti Samajik Byabosha Ltd.) অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার পদে নিয়োগ (নবীনপ্রোগ্রাম) আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, এ পদে মোট ৫০ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। তবে তৃতীয় শ্রেণি বা সমমানের ফলাফলধারীরা আবেদন করতে পারবেন না।
নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে থাকবে নতুন নবীন উদ্যোক্তা খুঁজে বের করা, সামাজিক ব্যবসা বিষয়ক কর্মশালা পরিচালনা করা, বেকার তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং সামাজিক ব্যবসার প্রকল্প প্রস্তাব তৈরি ও মূল্যায়ন করা। এছাড়া উদ্যোক্তাদের প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ, বিনিয়োগের ব্যবহার যাচাই, নিয়মিত প্রতিবেদন প্রস্তুত ও বিনিয়োগ সংগ্রহ নিশ্চিত করার কাজও করতে হবে। প্রয়োজনে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে হবে।
বেতন কাঠামো অনুযায়ী, ছয় মাসের প্রবেশন সময়ে মাসিক ১৮ হাজার টাকা প্রদান করা হবে। প্রবেশন সফলভাবে শেষ হলে মাসিক বেতন ২৮ হাজার টাকা নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
এই পদে আবেদন করতে আগ্রহীদের ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে জীবনবৃত্তান্ত (CV) ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ইমেইল: recruitment@grameenssbl.org
প্রতিস্থানের ওয়েব সাইড: http://grameenssbl.org/
প্রতিষ্ঠানের ঠিকানা:
টেলিকম ভবন (লেভেল–৭), ৫৩/১ বক্স নগর, চিড়িয়াখানা রোড, মিরপুর–১, ঢাকা–১২১৬।
সতর্কতা (চাকরিপ্রার্থীদের জন্য)
চাকরির আবেদন করার আগে প্রার্থীদের প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো প্রতিষ্ঠান চাকরির নামে যদি আবেদন ফি, প্রশিক্ষণ ফি বা অন্য কোনো অগ্রিম অর্থ দাবি করে, তাহলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইমেইল বা যোগাযোগ মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন। আবেদনকারীকে নিজের জীবনবৃত্তান্ত (CV) এবং ব্যক্তিগত তথ্য শুধুমাত্র নির্ভরযোগ্য ও অফিসিয়াল ঠিকানায় পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
চাকরির সুযোগের বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসে যোগাযোগ করে তথ্য যাচাই করা উত্তম। কোনো ধরনের প্রতারণা বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
