তারুণ্যের শক্তির ইফতার সামগ্রী বিতরণ

তারুণ্যের শক্তির ইফতার সামগ্রী বিতরণ

ঝালকাঠীর দেউলকাঠী এলাকায় অবস্থিত তারুণ্যের শক্তি যুব সমাজ কল্যান সংস্থা-এর উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১১৩টি অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশে এসব সামগ্রী বিতরণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারের জন্য আলাদা প্যাকেটে প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী প্রস্তুত করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, মুসুর ডাল, চিনি, চিড়া, ভোজ্য তেল, ছোলা, মুড়ি, খেজুর এবং ট্যাং। রমজানে একটি পরিবারের ইফতার ও নিত্যপ্রয়োজন মেটাতে সহায়ক হবে—এমন বিবেচনায় প্যাকেজটি সাজানো হয়েছে বলে জানান আয়োজকরা। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ

বিতরণ কার্যক্রমে সংস্থার সাধারণ সম্পাদক মো: তৌরিদ খান সহ উপদেষ্টা পরিষদের সদস্য , অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সংগঠেনের সদস্য ও সংগঠনের শুভাকাক্ষিদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু রমজান মাসেই নয়, সারা বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

তারুণ্যের শক্তির ইফতার সামগ্রী বিতরণ স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের এমন মানবিক প্রচেষ্টা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। অনেক পরিবার রয়েছে যারা লোকলজ্জার কারণে সাহায্য চাইতে পারে না; তাদের খুঁজে বের করে সহায়তা প্রদান করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এর সুফল ভোগ করবেন।

শ্যাডো ক্যাবিনেট কীভাবে কাজ করে

উল্লেখ্য, তারুণ্যের শক্তি যুব সমাজ কল্যান সংস্থা দীর্ঘদিন ধরে ঝালকাঠী জেলার বিভিন্ন এলাকায় শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি ও দুর্যোগকালীন সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটির এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। রমজানের পবিত্রতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে তাদের এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment