ব্যাংকিং খাতে বড় সুযোগ SBAC Bank-এ

ব্যাংকিং খাতে বড় সুযোগ SBAC Bank-এ

দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান SBAC Bank PLC তাদের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শক্তিশালী করতে Head of Islamic Banking Division পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হবে।

ব্যাংকটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা Senior Vice President পর্যায়ের পদমর্যাদায় স্থায়ীভাবে কাজ করার সুযোগ পাবেন। প্রার্থীদের অবশ্যই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীদের ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কোনো প্রচলিত ব্যাংকের Islamic Wing বা Islamic Unit-এ কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি Head বা Deputy Head of Islamic Banking Division হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।

ব্যাংকিং খাতে বড় সুযোগ SBAC Bank-এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের কুরআন, হাদিস, ফিকহ এবং ইসলামী অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে শক্তিশালী নেতৃত্বগুণ, টিম ম্যানেজমেন্ট দক্ষতা, প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার ক্ষমতা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে। যেসব প্রার্থীর চাকরিজীবনে দীর্ঘ বিরতি রয়েছে, তাদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

নেটওয়ার্কিং জানলে ঢাকায় নিয়োগ

নির্বাচিত প্রার্থীর প্রধান দায়িত্ব হবে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের সকল কার্যক্রম পরিচালনা ও তদারকি করা। এছাড়া ইসলামিক উইন্ডোগুলোর বার্ষিক ব্যবসায়িক লক্ষ্য ও আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ নিশ্চিত করা, ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নেওয়া এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও BASEL-II ও BASEL-III নীতিমালা বাস্তবায়নে অংশগ্রহণ করা।

এছাড়াও ব্যাংকিং খাতের সামাজিক ও অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণ করে নতুন ইসলামিক ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবন করা এবং বিদ্যমান পণ্যগুলো উন্নত করার দায়িত্ব থাকবে। একই সঙ্গে ইসলামিক ব্যাংকিং টিমকে নেতৃত্ব দেওয়া, তাদের দক্ষতা বৃদ্ধি এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে সহায়তা করাও এই পদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে থাকবে।

SBAC Bank PLC নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা, উন্নত কর্মপরিবেশ এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ প্রদান করবে বলে জানিয়েছে।

ব্যাংকিং খাতে বড় সুযোগ SBAC Bank-এ আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠাতে হবে: HRD, SBAC Bank PLC., Head Office, BSC Tower, 2-3 Rajuk Avenue, Motijheel, Dhaka-1000 ঠিকানায়। এছাড়া ই-মেইলের মাধ্যমে recruitment@sbacbank.com ঠিকানায় সিভি পাঠানো যাবে। ই-মেইলের বিষয় লাইনে অবশ্যই “Application for Head of Islamic Banking Division” উল্লেখ করতে হবে।

Leave a Comment