ভয়াবহ শীতে যুক্তরাষ্ট্রে মৃত ৮৫

ভয়াবহ শীতে যুক্তরাষ্ট্রে মৃত ৮৫

ভয়াবহ শীতকালীন ঝড়ের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যে তীব্র শীত অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ভয়াবহ শীতে যুক্তরাষ্ট্রে মৃত ৮৫ জন। টেক্সাস থেকে টেনেসি পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে জরুরি কর্মীরা এখনও কাজ করে যাচ্ছেন। এর মধ্যেই দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে আরেকটি শক্তিশালী শৈত্যপ্রবাহ ও সম্ভাব্য নর-ইস্টার ঝড় ধেয়ে আসার আশঙ্কা করা হচ্ছে, যা তুষারঝড় ও হিমাঙ্কের নিচে তাপমাত্রা ডেকে আনতে পারে।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যে ভয়াবহ শীতে যুক্তরাষ্ট্রে মৃত ৮৫ জনের মৃত্যু হয়েছে। শীতজনিত এসব মৃত্যুর কারণ হিসেবে হাইপোথার্মিয়া (অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া), সন্দেহজনক কার্বন মনোক্সাইড বিষক্রিয়া এবং গাড়ি, স্লেজ ও তুষার পরিষ্কার যন্ত্রের দুর্ঘটনার কথা জানানো হয়েছে।

মিসিসিপিতে বৃহস্পতিবার আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে রাজ্যটিতে শীতকালীন দুর্যোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে বলে গভর্নরের কার্যালয় জানিয়েছে। সেখানে এখনো প্রায় ৯৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহান্ত পর্যন্ত রাজ্যটিতে তীব্র শীত বজায় থাকতে পারে।

টেনেসি ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যটিতে শীতজনিত কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাজ্যজুড়ে ৯৩ হাজারের বেশি গ্রাহক এখনও বিদ্যুৎ পাচ্ছেন না। ন্যাশভিলের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সপ্তাহান্ত পেরিয়েও পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক নাও হতে পারে।

ইউনূস সরকারের মেয়াদ বাড়ার খবর কি ভুয়া

লুইজিয়ানায় বৃহস্পতিবার শীতকালীন ঝড়-সম্পর্কিত নবম মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, ৭৪ বছর বয়সী এক ব্যক্তি দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নিজের বাড়িতেই হাইপোথার্মিয়ায় মারা যান।

শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ৮৫ জনের মৃত্যু টেক্সাসেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, বরফে জমে থাকা একটি পুকুরে পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া একটি জিপ র‍্যাংলার দিয়ে টানা স্লেজ নিয়ন্ত্রণ হারিয়ে কার্বে ধাক্কা লেগে গাছের সঙ্গে সংঘর্ষে দুই কিশোরীর মৃত্যু হয়।

নিউইয়র্ক সিটিতেও অন্তত ১০ জনকে খোলা জায়গায় মৃত অবস্থায় পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, রাজ্যগুলো যখন বিদ্যুৎ পুনরুদ্ধার ও বরফ-তুষার পরিষ্কারে ব্যস্ত, তখনই সপ্তাহান্তে দক্ষিণ-পূর্বাঞ্চলে আরেকটি সম্ভাব্য তুষারঝড় আঘাত হানতে পারে। এতে ক্যারোলাইনা, জর্জিয়া, ভার্জিনিয়া ও টেনেসি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সূক্র: ABC News

Leave a Comment