শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান বিএনপির

শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান বিএনপির

চকরিয়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের কল্যাণে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তাই দেশের মানুষের জন্য কার্যকর ও বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বিএনপি সক্ষম।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি অতীতেও একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সেই অভিজ্ঞতা থেকেই দল জানে কীভাবে জনগণের প্রয়োজন বুঝে পরিকল্পনা করতে হয় এবং সেগুলো বাস্তবায়নে প্রশাসনিক কাঠামোকে কাজে লাগাতে হয়।

তিনি বলেন, “আমাদের দলের দেওয়া পরিকল্পনাকে কেউ কেউ অবাস্তব বলে মন্তব্য করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, বিএনপির হাতে রয়েছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, দক্ষ জনবল এবং জনগণের সঙ্গে কাজ করার দীর্ঘ ইতিহাস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা নিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি।”

যশোরে জনসভায় জামাতে আমীরের বক্তব্য

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটলে তা দেখার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। গণতান্ত্রিক আন্দোলন বা প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হওয়া উচিত, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা বা সহিংসতার পথে যাওয়া ঠিক নয়।

তিনি আরও বলেন, কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বা মাঠ গরম করার জন্য উসকানি দেয়, তবে জনগণ তাদের গ্রহণ করবে না। গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। গণতন্ত্রের এই উত্তরণ প্রক্রিয়াকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না।”

পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।

ভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয় এবং শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান বিএনপির এই নেতার।

Leave a Comment