BNSK-এ মনিটরিং অফিসার নিয়োগ

BNSK-এ মনিটরিং অফিসার নিয়োগ

ঢাকা, ২ মার্চ ২০২৬: নারী অধিকারভিত্তিক সংগঠন Bangladesh Nari Sramik Kendra (BNSK) “Monitoring Officer” পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকা।

BNSK-এ মনিটরিং অফিসার নিয়োগ

পদসংখ্যা

নির্দিষ্ট নয়

পদবী

Monitoring Officer (মিড-লেভেল)

প্রকল্প

Renewed Women’s Voice and Leadership (RWVL) Bangladesh
প্রকল্পটি পরিচালনা করছে Manusher Jonno Foundation (এমজেএফ), অর্থায়নে Global Affairs Canada।
ঢাকা সদর ও খুলনা সদর উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করবে BNSK।

BNSK-এ মনিটরিং অফিসার নিয়োগ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:-

  • স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, জেন্ডার স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকার)
  • প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য

অভিজ্ঞতা

  • ৩–৪ বছরের অভিজ্ঞতা (Monitoring, Evaluation, Accountability, Research বা Project Management ক্ষেত্রে)
  • কমিউনিটি পর্যায়ে তথ্য সংগ্রহে অভিজ্ঞতা
  • ডিজিটাল ডেটা টুল (KoboToolbox, ODK, Google Forms ইত্যাদি) ব্যবহারে দক্ষতা
  • এক্সেল বা সমমানের সফটওয়্যারে ডেটা বিশ্লেষণ
  • ইংরেজিতে রিপোর্ট তৈরির অভিজ্ঞতা অগ্রাধিকার
  • জেন্ডার সমতা, সেফগার্ডিং ও Do No Harm নীতিমালা সম্পর্কে ধারণা

প্রধান দায়িত্ব

  • পারফরম্যান্স মেজারমেন্ট ফ্রেমওয়ার্ক (PMF) প্রণয়ন ও বাস্তবায়ন
  • প্রকল্পের MIS সিস্টেম পরিচালনা ও ডেটা যাচাই
  • গুণগত ও পরিমাণগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
  • মাসিক রিফ্লেকশন ও লার্নিং সেশন আয়োজন
  • বেসলাইন, মিডলাইন ও এন্ডলাইন মূল্যায়নে সহযোগিতা
  • ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক রিপোর্ট প্রস্তুত
  • ডোনার রিপোর্টিং ও জেন্ডারভিত্তিক বিশ্লেষণ নিশ্চিতকরণ

কর্মস্থল

ঢাকা (কমপক্ষে ৩০% সময় মাঠপর্যায়ে ভিজিট)

BNSK-এ মনিটরিং অফিসার নিয়োগ চাকরির ধরন:-

চুক্তিভিত্তিক

এনজিও খাতে চাকরি Basa Foundation

বিশেষ নির্দেশনা

সংস্থাটি নারীদের (বিশেষত সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী নারী) আবেদন করতে উৎসাহিত করেছে।
BNSK সেফগার্ডিং নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে এবং কর্মক্ষেত্রে যেকোনো ধরনের হয়রানি, শোষণ ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করে।

যোগাযোগের ঠিকানা

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (BNSK)
৩৫/১৭, শ্যামলী রোড ৪, ঢাকা-১২০৭, বাংলাদেশ

আবেদনের শেষ তারিখ: ১ এপ্রিল ২০২৬

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Apply Now

Leave a Comment