Cash অফিসারের চাকির মধুমতি ব্যাংকে

Cash অফিসারের চাকির মধুমতি ব্যাংকে

দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান মধুমতি ব্যাংক পিএলসি টেলার ও হেড টেলার (AO–Cash / SO–Cash) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী মার্চ ২০২৬ এর মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো শাখা
 চাকরির ধরন: পূর্ণকালীন (Full Time)
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী (আলোচনাসাপেক্ষ)

Cash অফিসারের চাকির মধুমতি ব্যাংকে যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে:-

প্রার্থীকে যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে। পুরো শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

ব্যাংকিং খাতে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। ফ্রেশ প্রার্থীদের আবেদন করার সুযোগ নেই। যাদের চাকরিতে বিরতি (Break of Service) রয়েছে, তাদের আবেদন না করার অনুরোধ করা হয়েছে।

প্রার্থীর মাইক্রোসফট অফিস (Word, Excel, PowerPoint) ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি গ্রাহকসেবামূলক মানসিকতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও শেখার আগ্রহ থাকতে হবে।

IRC স্টাফ ইন্টারপ্রেটার নিয়োগ বিজ্ঞপ্তি

Cash অফিসারের চাকির মধুমতি ব্যাংকে যে দায়িত্ব ও কাজের পরিধি থাকবে:-

নিয়োগপ্রাপ্তদের ব্যাংকের ক্যাশ কাউন্টারে দৈনিক নগদ লেনদেন ও ক্যাশ ম্যানেজমেন্ট পরিচালনা করতে হবে। চেক যাচাই করে গ্রহণ ও পরিশোধের দায়িত্ব পালন করতে হবে।

যেকোনো সন্দেহজনক লেনদেন বা কার্যক্রম হেড টেলার বা সুপারভাইজারকে দ্রুত জানাতে হবে। ব্যাংকের নীতিমালা ও প্রক্রিয়া অনুসরণ করে সব ধরনের লেনদেন সঠিকভাবে ও দ্রুত রেকর্ড করতে হবে।

এছাড়া ক্যাশ সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে।

সুযোগ-সুবিধা

বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। কর্মপরিবেশ হবে অফিসভিত্তিক এবং পেশাদার।

Cash অফিসারের চাকির মধুমতি ব্যাংকে যেভাবে আবেদন করবেন:-

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে।

🌐 আবেদন লিংক: ক্লিক করুন

প্রতিষ্ঠানের ঠিকানা

হেড অফিস: খান্দাকার টাওয়ার (৭–৮ তলা), ৯৪ গুলশান এভিনিউ, গুলশান–১, ঢাকা–১২১২।

মধুমতি ব্যাংক পিএলসি আধুনিক প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের মাধ্যমে দেশের নতুন প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment