DISHA হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় অবস্থিত স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোস্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স (ডিশা) হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে।
ডিশা একটি অরাজনৈতিক, অলাভজনক জাতীয় প্রতিষ্ঠান, যা এনজিও ব্যুরো, সমাজসেবা অধিদপ্তর এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত। সংস্থাটির এমআরএ সনদ নম্বর ৮১৩। ২০০৫ সাল থেকে ডিশা দেশের পিছিয়ে পড়া, দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষতার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থাটি শরীয়াহ্ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এই নিয়োগ দিচ্ছে।
SMC Enterprise Demand Planning Job
DISHA হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগপ্রাপ্ত হিসাবরক্ষকের কর্মস্থল হবে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা। এ পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে বয়স শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের অবশ্যই ব্যাচেলর অব কমার্স (বি.কম) অথবা ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি থাকতে হবে। হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া মাইক্রোক্রেডিট বা এনজিও খাতে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীকে কম্পিউটারের এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল ব্যবহারে দক্ষ হতে হবে।
DISHA হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা। অভিজ্ঞতা না থাকলে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি পারফরম্যান্স এলাউন্সসহ অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
প্রতিটি পদের জন্য ৬ মাসের শিক্ষানবিশকাল প্রযোজ্য। শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়ন সন্তোষজনক হলে নিয়মিত বেতন কাঠামোর আওতায় স্থায়ী নিয়োগ, প্রভিডেন্ট ফান্ড সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে।
চাকরিতে যোগদানের সময় কর্মীকে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ (কমপক্ষে এক বছর কাজ করলে ফেরতযোগ্য) জমা দিতে হবে অথবা একটি সার্টিফিকেট প্রদান করতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মীদের মোটরসাইকেল ও ল্যাপটপ বিনিয়োগ, অগ্রিম বেতনসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে।
DISHA হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের হার্ড কপি জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা ডিশার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
সংস্থার ঠিকানা: গোসাইরহাট বাজার, কাঠপট্টি, গোসাইরহাট, শরীয়তপুর।
ওয়েবসাইট: www.disha-bd.com
