Islamic Relief Bangladesh কাজের সুযোগ
ইসলামিক রিলিফ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি
পদ: কমিউনিটি মোবিলাইজার – এতিম, শিশু অধিকার ও সুরক্ষা
আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
কর্মস্থল: কক্সবাজার সদর ও রামু
পদসংখ্যা: ১ জন
বেতন: মাসিক ২৮,৬৯৪ টাকা
Islamic Relief Bangladesh কাজের সুযোগ Islamic Relief Bangladesh (আইআরবি) তাদের Orphan Sponsorship Programme (OSP)-এর আওতায় কমিউনিটি মোবিলাইজার পদে নিয়োগ দেবে। এ পদে নির্বাচিত ব্যক্তি মাঠ পর্যায়ে এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা, শিক্ষা, জীবিকা উন্নয়ন ও কমিউনিটি কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।
শিক্ষাগত যোগ্যতা
- সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
LankaBangla Finance ম্যানেজার নিয়োগ
অভিজ্ঞতা
- কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
- এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- শিশু অধিকার ও সুরক্ষা, স্পন্সরশিপ, শিক্ষা ও জীবিকা কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
Islamic Relief Bangladesh কাজের সুযোগ প্রয়োজনীয় দক্ষতা যা লাগবে:-
- সামাজিক ও কমিউনিটি সংগঠন, সমন্বয় ও যোগাযোগ দক্ষতা।
- কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা।
- সমস্যা সমাধানে দক্ষতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা।
- মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।
- বাংলা ও ইংরেজিতে সাবলীলতা এবং কক্সবাজারের স্থানীয় ভাষায় কথা বলার সক্ষমতা বাধ্যতামূলক।
প্রধান দায়িত্ব
- এতিম শিশুদের বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ।
- অভিভাবকদের নিয়ে সেলফ-হেল্প গ্রুপ (SHG) গঠন ও পরিচালনা।
- শিশুদের শতভাগ স্কুলে ভর্তি ও উপস্থিতি নিশ্চিত করা।
- নিয়মিত স্কুল ও পরিবার পরিদর্শন।
- স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সচেতনতা ও জীবিকা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন।
- শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলা।
- দাতা সংস্থার জন্য প্রয়োজনীয় তথ্য, প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুত।
- বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন ও পুনর্মিলনী আয়োজন।
- রমজান, কোরবানি ও শীতকালীন বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ।
অতিরিক্ত শর্ত
- ঘন ঘন ভ্রমণ ও দূরবর্তী এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।
- শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Islamic Relief Bangladesh কাজের সুযোগ থাকবে যে সকল সুযোগ-সুবিধা
- মোবাইল বিল ও ভ্রমণ ভাতা
- প্রভিডেন্ট ফান্ড
- সাপ্তাহিক ২ দিন ছুটি
- স্বাস্থ্য ও জীবন বীমা
- উৎসব বোনাস
- বিভিন্ন ধরনের ছুটি ও গ্র্যাচুইটি সুবিধা
Islamic Relief Worldwide এর অংশ হিসেবে আইআরবি ১৯৯১ সাল থেকে বাংলাদেশে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি শিশু সুরক্ষা ও নৈতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
