বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার চাকরি
পদবী: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার
প্রতিষ্ঠানের নাম:-পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
শূন্যপদ: ২টি
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা
চাকরির ধরন: ফুল টাইম
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (সন্ধ্যা ৬টা)
প্রতিষ্ঠানের পরিচিতি
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৮৬ সাল থেকে সংস্থাটি সক্ষমতা উন্নয়ন, অর্থায়ন সহায়তা ও বাজার সংযোগের সমন্বিত কৌশলের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দীর্ঘ চার দশকের অভিজ্ঞতায় পদক্ষেপ দেশের বিভিন্ন অঞ্চলে ৭০০টিরও বেশি অফিস পরিচালনা করছে এবং ১১,০০০ এর বেশি কর্মীর একটি শক্তিশালী টিম গড়ে তুলেছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং পিকেএসএফ-এর স্বীকৃত সহযোগী প্রতিষ্ঠান।
শিক্ষাগত যোগ্যতা
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার চাকরি প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যবসায় প্রশাসনে (BBA/MBA) ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার চাকরি “র প্রর্থীর সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যবসা উন্নয়ন, প্রোগ্রাম বা এন্টারপ্রাইজ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার চাকরি প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর। তবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
প্রয়োজনীয় দক্ষতা
প্রার্থীকে কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
এছাড়া ভালো যোগাযোগ দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে দেশের যেকোনো স্থানে ভ্রমণের মানসিক প্রস্তুতি থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ ও দায়িত্বশীল হওয়া আবশ্যক।
উৎপাদন কর্মকর্তা নিবে আকিজ বিড়ি
প্রধান দায়িত্বসমূহ
এন্টারপ্রাইজ উইংয়ের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা, বাজার গবেষণা ও প্রতিযোগী বিশ্লেষণ করা।
ব্যবসা সম্প্রসারণ কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন মার্কেট ও সেগমেন্টে প্রবেশের পরিকল্পনা করা।
নতুন ক্লায়েন্ট ও পার্টনার সংগ্রহ এবং বিদ্যমান ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
ব্যবসায়িক প্রস্তাবনা, প্রেজেন্টেশন ও পিচ ডেক প্রস্তুত ও উপস্থাপন করা।
দরকষাকষি, মূল্য নির্ধারণ এবং চুক্তি বা MoU সম্পাদনে ভূমিকা রাখা।
সেলস, মার্কেটিং ও অপারেশন টিমের সাথে সমন্বয় করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা।
সেলস পারফরম্যান্স বিশ্লেষণ, রিপোর্ট প্রস্তুত এবং বিভিন্ন মিটিং ও নেটওয়ার্কিং ইভেন্টে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা।
বেতন ও সুবিধা
বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন হলে নিয়মিত নিয়োগ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ইন্স্যুরেন্স, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

