BASA Foundation এ ১০০ ক্রেডিট অফিসার নিয়োগ

BASA Foundation এ ১০০ ক্রেডিট অফিসার নিয়োগ

দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১০০ জন ক্রেডিট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা BASA Foundation। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি, স্নাতক/অনার্স এবং মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের ক্রেডিট অফিসার-৩, ক্রেডিট অফিসার-২ এবং ক্রেডিট অফিসার-১ পদে বিবেচনা করা হবে।

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে মোটরসাইকেল ব্যবহার করলে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হবে নতুন সদস্য সংগ্রহ, সমিতি গঠন, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের সঞ্চয় কার্যক্রম তদারকি করা। এছাড়া সদস্যদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান, ঋণ ও সঞ্চয় প্রকল্প সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করতে হবে।

সংস্থার নিয়ম অনুযায়ী সদস্য ভর্তি, ঋণ বিতরণের আগে বাড়ি পরিদর্শন, ঋণগ্রহীতার তথ্য যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজও ক্রেডিট অফিসারদের করতে হবে। ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় শতভাগ নিশ্চিত করা এবং বকেয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখাও তাদের দায়িত্বের মধ্যে থাকবে।

এছাড়া প্রতিদিনের আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ, বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা, শাখা ব্যবস্থাপককে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং সংস্থার ব্যবহৃত Microfin-360 সফটওয়্যারে তথ্য নিয়মিত হালনাগাদ করার দায়িত্ব পালন করতে হবে।

বেতন কাঠামো অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা মাসিক ২০ হাজার থেকে ২৩ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বছরে ৩টি উৎসব বোনাস এবং সাপ্তাহিক দুই দিনের ছুটির সুবিধা দেওয়া হবে। কর্মীদের জন্য আংশিক ভর্তুকি ভিত্তিক দুপুরের খাবারের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বছরে ৩৩ দিনের অর্জিত ছুটির সুবিধা পাবেন কর্মীরা।

আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।

রেখা প্রকাশনীতে ১৬০ জন নিয়োগ

আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা হলো: basafoundationcareer@gmail.com। এছাড়া ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: বাসা ভবন, হাউস-৪২, রোড-০৩, প্রিয়াংকা রানওয়ে সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।

BASA Foundation এ ১০০ ক্রেডিট অফিসার নিয়োগ সূত্র বিডি জবস

Leave a Comment