IRC স্টাফ ইন্টারপ্রেটার নিয়োগ বিজ্ঞপ্তি
কর্মস্থল: কক্সবাজার (প্রয়োজনে উখিয়া ভ্রমণ)
আবেদন শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ জুলাই ২০২৬ পর্যন্ত, নবায়নের সম্ভাবনা আছে)
কর্মস্থল ধরণ: অফিস ভিত্তিক
প্রতিষ্ঠানের পরিচিতি
১৯৩৩ সালে আলবার্ট আইনস্টাইনের আহ্বানে প্রতিষ্ঠিত IRC বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানবিক সংস্থা। ৪০টির বেশি দেশে ও ২৯টি মার্কিন শহরে সংস্থাটি কাজ করছে। বাংলাদেশে ২০১৭ সাল থেকে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, সুরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে।
IRC স্টাফ ইন্টারপ্রেটার নিয়োগ বিজ্ঞপ্তি উক্ত পদের উদ্দেশ্য
স্টাফ ইন্টারপ্রেটার হিসেবে আপনাকে Assisted Passage Program (APP)-এ ভাষাগত সহায়তা দিতে হবে। ইংরেজি ও নির্ধারিত ভাষার মধ্যে সঠিক অনুবাদ ও দোভাষী সেবা প্রদান করে আবেদনকারী, IRC কর্মী ও অংশীদার সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করাই হবে মূল দায়িত্ব।
IRC স্টাফ ইন্টারপ্রেটার নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগতযোগ্যতাওঅভিজ্ঞতা
- ন্যূনতম স্নাতক ডিগ্রি (যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে)
- কমপক্ষে ২ বছরের দোভাষী হিসেবে কাজের অভিজ্ঞতা
- রোহিঙ্গা শরণার্থী প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য
- অনুবাদ ও রিসেটেলমেন্ট কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে ভালো
প্রয়োজনীয় দক্ষতা
- শক্তিশালী যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা
- দলগত ও স্বতন্ত্রভাবে কাজ করার সক্ষমতা
- সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার দক্ষতা
- মাইক্রোসফট অফিস ও ইমেইল ব্যবহারে পারদর্শিতা
- ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষতা
- রোহিঙ্গা ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার
- ইংরেজি ও লক্ষ্য ভাষায় টাইপ করার সক্ষমতা
মূল দায়িত্বসমূহ
অনুবাদ ও দোভাষী সেবা
- APP কার্যক্রমে সঠিক ও নির্ভুল দোভাষী সেবা প্রদান
- প্রয়োজনীয় নথিপত্র অনুবাদ
- ভাষা সংক্রান্ত রিসোর্স উন্নয়নে সহায়তা
প্রোগ্রাম সহায়তা
- নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করা
- অনুবাদ/দোভাষী কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ
- ভাষাগত চ্যালেঞ্জ বিষয়ে সুপারভাইজারকে অবহিত করা
প্রশিক্ষণ ও উন্নয়ন
- প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্সে অংশগ্রহণ
- সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়
অন্যান্য দায়িত্ব
- শরণার্থী ও কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয় রিপোর্ট করা
- টিম মিটিংয়ে অংশগ্রহণ
- IRC-এর নীতিমালা ও আচরণবিধি অনুসরণ
BTS Finance and Admin Officer Job 2026
সুবিধাসমূহ
- মোবাইল বিল
- সপ্তাহে ২ দিন ছুটি
- বীমা সুবিধা
- গ্র্যাচুইটি
- বেসিক বেতনের সমপরিমাণ ২টি রিটেনশন বেনিফিট
কর্মপরিবেশ
পদটি কক্সবাজার অফিসভিত্তিক। প্রয়োজন অনুযায়ী দেশের অভ্যন্তরে ভ্রমণ করতে হতে পারে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
IRC স্টাফ ইন্টারপ্রেটার নিয়োগ বিজ্ঞপ্তি IRC তাদের “IRC Way” অনুযায়ী সততা, সেবা, জবাবদিহিতা ও সমতার নীতি অনুসরণ করে। কোনো ধরনের তদবির বা প্রভাব খাটানোর চেষ্টা করলে প্রার্থিতা বাতিল হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে নির্ধারিত লিংকে প্রবেশ করুন: ক্লিক করুন
অফিস ঠিকানা: ৩য় তলা, সায়েমন হেরিটেজ রেসিডেন্স, বাহারছড়া, কক্সবাজার।
যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
