LankaBangla Finance ম্যানেজার নিয়োগ
ঢাকা: দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান LankaBangla Finance PLC. তাদের প্রজেক্ট, স্ট্রাকচার্ড ও সাসটেইনেবিলিটি ফাইন্যান্স বিভাগে ‘সিনিয়র ম্যানেজার/ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, LankaBangla Finance ম্যানেজার নিয়োগ সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা ইকোনমিক্স বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সিএফএ (CFA) যোগ্যতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীর ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৮ বছর স্ট্রাকচার্ড ফাইন্যান্স–সংক্রান্ত সিনিয়র নেতৃত্বের ভূমিকায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
LankaBangla Finance ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থী বিভাগীয় প্রধানের কাছে রিপোর্ট করবেন এবং প্রজেক্ট, স্ট্রাকচার্ড ও সাসটেইনেবিলিটি ফাইন্যান্স বিভাগের কৌশল নির্ধারণ ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। অবকাঠামো, জ্বালানি ও টেকসই অর্থায়নসহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতে নতুন বাজার সুযোগ চিহ্নিত করা, পণ্য উদ্ভাবন এবং ব্যবসা সম্প্রসারণ তার দায়িত্বের অংশ হবে।
এ ছাড়া রিলেশনশিপ ম্যানেজার (RM), অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (ARM) ও ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টদের সমন্বয়ে গঠিত টিমকে নেতৃত্ব, দিকনির্দেশনা ও তদারকি করতে হবে। স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও জটিল আর্থিক পণ্যের কাঠামো প্রণয়ন, ইস্যু ও বাস্তবায়নে কারিগরি দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিধিমালা ও অভ্যন্তরীণ নীতিমালা অনুসারে ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো (ক্রেডিট, মার্কেট, অপারেশনাল ও লিকুইডিটি ঝুঁকি) নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে।
প্রতিষ্ঠানটি এমন একজন প্রার্থী খুঁজছে যিনি কৌশলগত চিন্তাভাবনা, শক্তিশালী যোগাযোগ দক্ষতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে চাপের মধ্যেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। করপোরেট গ্রাহকদের জন্য কাস্টমাইজড প্রজেক্ট ও সাসটেইনেবল ফাইন্যান্স সমাধান প্রদান এবং বিদ্যমান পোর্টফোলিও সম্প্রসারণের পাশাপাশি নতুন গ্রাহক সংগ্রহেও ভূমিকা রাখতে হবে।
Cash অফিসারের চাকির মধুমতি ব্যাংকে
উল্লেখ্য, ২৭টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনাকারী এই আর্থিক প্রতিষ্ঠানটি করপোরেট, রিটেইল ও সিএমএসএমই খাতে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পুঁজিবাজারেও শক্ত অবস্থান রয়েছে। সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ দক্ষিণ এশীয় ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (SAFA) পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
LankaBangla Finance ম্যানেজার নিয়োগ প্রার্থীর ব্যাংক ও আর্থিক খাতে অভিজ্ঞ এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্সে দক্ষ পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
জব সোর্স বিডিজবস
