Islamic Relief Bangladesh কাজের সুযোগ

Islamic Relief Bangladesh কাজের সুযোগ

ইসলামিক রিলিফ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি
পদ: কমিউনিটি মোবিলাইজার – এতিম, শিশু অধিকার ও সুরক্ষা
আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
কর্মস্থল: কক্সবাজার সদর ও রামু
পদসংখ্যা: ১ জন
বেতন: মাসিক ২৮,৬৯৪ টাকা

Islamic Relief Bangladesh কাজের সুযোগ Islamic Relief Bangladesh (আইআরবি) তাদের Orphan Sponsorship Programme (OSP)-এর আওতায় কমিউনিটি মোবিলাইজার পদে নিয়োগ দেবে। এ পদে নির্বাচিত ব্যক্তি মাঠ পর্যায়ে এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা, শিক্ষা, জীবিকা উন্নয়ন ও কমিউনিটি কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।

শিক্ষাগত যোগ্যতা

  • সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

LankaBangla Finance ম্যানেজার নিয়োগ

অভিজ্ঞতা

  • কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
  • এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • শিশু অধিকার ও সুরক্ষা, স্পন্সরশিপ, শিক্ষা ও জীবিকা কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।

Islamic Relief Bangladesh কাজের সুযোগ প্রয়োজনীয় দক্ষতা যা লাগবে:-

  • সামাজিক ও কমিউনিটি সংগঠন, সমন্বয় ও যোগাযোগ দক্ষতা।
  • কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা।
  • সমস্যা সমাধানে দক্ষতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা।
  • মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।
  • বাংলা ও ইংরেজিতে সাবলীলতা এবং কক্সবাজারের স্থানীয় ভাষায় কথা বলার সক্ষমতা বাধ্যতামূলক।

প্রধান দায়িত্ব

  • এতিম শিশুদের বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ।
  • অভিভাবকদের নিয়ে সেলফ-হেল্প গ্রুপ (SHG) গঠন ও পরিচালনা।
  • শিশুদের শতভাগ স্কুলে ভর্তি ও উপস্থিতি নিশ্চিত করা।
  • নিয়মিত স্কুল ও পরিবার পরিদর্শন।
  • স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সচেতনতা ও জীবিকা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন।
  • শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলা।
  • দাতা সংস্থার জন্য প্রয়োজনীয় তথ্য, প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুত।
  • বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন ও পুনর্মিলনী আয়োজন।
  • রমজান, কোরবানি ও শীতকালীন বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ।

অতিরিক্ত শর্ত

  • ঘন ঘন ভ্রমণ ও দূরবর্তী এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।
  • শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Islamic Relief Bangladesh কাজের সুযোগ থাকবে যে সকল সুযোগ-সুবিধা

  • মোবাইল বিল ও ভ্রমণ ভাতা
  • প্রভিডেন্ট ফান্ড
  • সাপ্তাহিক ২ দিন ছুটি
  • স্বাস্থ্য ও জীবন বীমা
  • উৎসব বোনাস
  • বিভিন্ন ধরনের ছুটি ও গ্র্যাচুইটি সুবিধা

Islamic Relief Worldwide এর অংশ হিসেবে আইআরবি ১৯৯১ সাল থেকে বাংলাদেশে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি শিশু সুরক্ষা ও নৈতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

Leave a Comment