NRB ব্যাংকে FVP SVP পদে নিয়োগ
দেশের বেসরকারি খাতের অন্যতম বাণিজ্যিক ব্যাংক NRB Bank PLC কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার সুযোগ থাকবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, এই পদে নিয়োগ দেওয়া হবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (FVP) থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (SVP) পর্যায়ে। বেতন ও অন্যান্য সুবিধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়া ICSB বা ICSA থেকে FCS বা ACS পেশাগত সনদধারীরা অগ্রাধিকার পাবেন। অতিরিক্তভাবে LL.B/LL.M ডিগ্রি বা কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ক সনদ থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
NRB ব্যাংকে FVP SVP পদে নিয়োগ আবেদনকারীদের ব্যাংক খাতে কমপক্ষে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ৩ বছর কোম্পানি সেক্রেটারি বা সমমানের কর্পোরেট গভর্ন্যান্স পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বোর্ড ডিভিশন বা কোম্পানি সেক্রেটারিয়েট সংক্রান্ত কাজের ওপর উল্লেখযোগ্য দক্ষতা থাকা আবশ্যক।
NRB ব্যাংকে FVP SVP পদে নিয়োগ আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে। তবে ব্যতিক্রমী যোগ্যতা থাকলে বয়সসীমা কিছুটা শিথিল করা হতে পারে।
JAAGO NGO-তে ৩০ হাজার টাকায় চাকরি
প্রার্থীদের কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন ও যৌথ মূলধনী কোম্পানির বিধিমালা সম্পর্কে শক্ত ধারণা থাকতে হবে। পাশাপাশি সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (CDS)-এর অধীনে শেয়ার ব্যবস্থাপনা, আইপিও বা রাইটস ইস্যু সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।
এছাড়া MS Word, Excel, Outlook ও PowerPoint ব্যবহারে দক্ষতা, আইনগত ব্যাখ্যা, ডকুমেন্টেশন ও খসড়া তৈরিতে পারদর্শিতা এবং ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থী ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রম আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালনা নিশ্চিত করবেন। বোর্ড ও বোর্ড কমিটির সভা আয়োজন, সভার কার্যবিবরণী সংরক্ষণ, সিদ্ধান্ত বাস্তবায়নের তদারকি এবং কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এছাড়া বার্ষিক সাধারণ সভা (AGM) ও বিশেষ সাধারণ সভা (EGM) আয়োজন, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কর্পোরেট নথি সংরক্ষণ ও তদারকির দায়িত্বও পালন করতে হবে।
উল্লেখ্য, NRB Bank PLC দেশের একটি উদীয়মান বাণিজ্যিক ব্যাংক, যা আধুনিক প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
