Akij Insaf Group-এ আইটি ম্যানেজার পদে নিয়োগ

Akij Insaf Group-এ আইটি ম্যানেজার পদে নিয়োগ

Name of CompanyAkij Insaf Group 
Name of PostManager (IT & Software) 
Vacancy01
Age
LocationDhaka (Tejgaon)
SalaryNegotiable
Published18 Mar 2026
Experieance* At least 12 years
* The applicants should have experience in the
following business area(s): Group of Companies 
 Education Quealification* Bachelor of Science (BSc) in Computer Science &
Engineering
* Professional Certification: APEX, Oracle 10g web
application,  Oracle Forms, Oracle SQL, Oracle DBA
WorkplaceDhaka (Tejgaon)
Employment StatusFull Time
Apply Procedure 
Application Deadline10 Apr 2026
Address:  Akij House, 198, Bir Uttam Mir Shawkat Sarak, (Gulshan Link Road), Tejgaon

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান Akij Insaf Group-এ আইটি ম্যানেজার পদে নিয়োগ ঘোষণা দিয়েছে। “ম্যানেজার (আইটি অ্যান্ড সফটওয়্যার)” পদে একজন দক্ষ ও অভিজ্ঞ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ১০ এপ্রিল ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থীদের Windows, Linux ও Mac OS পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Microsoft, Linux বা Virtualization সংক্রান্ত অতিরিক্ত সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সফটওয়্যার ও ডাটাবেজ ডিজাইন, ডেভেলপমেন্ট ও মেইনটেন্যান্সসহ বিভিন্ন আইটি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া ERP সিস্টেমে রিপোর্ট তৈরি, ডাটাবেজ সিকিউরিটি নিশ্চিত করা, ব্যাকআপ ও রিকভারি ব্যবস্থাপনা, এবং অ্যাপ্লিকেশন টিমকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে।

টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে চাকরি

একই সঙ্গে টিম ম্যানেজমেন্ট, কর্মীদের প্রশিক্ষণ প্রদান এবং আইটি বিভাগের কার্যক্রম তদারকি করার দায়িত্বও পালন করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, আংশিক ভর্তুকিযুক্ত লাঞ্চ সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

উল্লেখ্য, আকিজ ইনসাফ গ্রুপ দেশের খাদ্য, টেক্সটাইল, প্রিন্টিং, প্যাকেজিং ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং একটি নিরাপদ ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আবেদন করতে ক্লিক করুন

সতর্কতা (চাকরিপ্রার্থীদের জন্য)

চাকরির আবেদন করার আগে প্রার্থীদের প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো প্রতিষ্ঠান চাকরির নামে যদি আবেদন ফি, প্রশিক্ষণ ফি বা অন্য কোনো অগ্রিম অর্থ দাবি করে, তাহলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

Leave a Comment