শাতরূপায় ইসলামপুর অফিসে নিয়োগ
দেশের স্বনামধন্য টেক্সটাইল প্রতিষ্ঠান শাতরূপা উইভিং মিলস লিমিটেড তাদের ইসলামপুর অফিসের জন্য অভিজ্ঞ HR ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি এমন একজন প্রার্থী খুঁজছে, যিনি দৈনন্দিন মানবসম্পদ ও প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম।
| Name of Company | Shatarupa Weaving Mills Ltd. |
| Name of Post | Senior Executive / Assistant Manager – HR & Admin. |
| Vacancy | — |
| Age | At least 30 years |
| Location | Dhaka (Old Dhaka) |
| Salary | Negotiable |
| Published | 22 Mar 2026 |
| Experieance | * 4 to 6 years * The applicants should have experience in the following business area(s): Dyeing Factory, Spinning, Textile |
| Education Quealification | * Master of Business Administration (MBA) in Human Resource Management |
| Compensation & Other Benefits | T/A,Tour allowance, Mobile bill, Performance bonus Salary Review: Yearly Festival Bonus: 2 |
| Workplace | Work at office |
| Employment Status | Full Time |
| Apply Procedure | Send your CV to the given email hrm.shatarupa@gmail.com |
| Application Deadline | 21 Apprile 2026 |
| Address: | Lion Tower (Level # 3), 108, Islampur Road, Dhaka – 1100. |
| Company Information Website | www.shatarupagroup.com |
প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া পরিচালনা, কর্মীদের ডকুমেন্টেশন, উপস্থিতি ও ছুটি ব্যবস্থাপনা, বেতন সংক্রান্ত তথ্য প্রস্তুত এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Excel, Word, ইমেইল ও রিপোর্ট তৈরিতে দক্ষতা জরুরি। বাংলা ও ইংরেজিতে পরিষ্কারভাবে অফিসিয়াল লেখা তৈরি করতে পারাও বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানটি এমন প্রার্থী চায় যিনি নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল, রিপোর্টিংয়ে দক্ষ এবং বাস্তব কাজের অভিজ্ঞতাসম্পন্ন। শুধু তাত্ত্বিক জ্ঞান বা প্রেজেন্টেশন নির্ভর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন নিরুৎসাহিত করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয় করা, কর্মীদের সব ধরনের নথি সংরক্ষণ, উপস্থিতি ও ছুটি নিয়ন্ত্রণ, মাসিক বেতনের তথ্য প্রস্তুত, অফিস শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মিত HR রিপোর্ট তৈরি করা। এছাড়া ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করতে হবে।
শাতরূপায় ইসলামপুর অফিসে নিয়োগ, আগ্রহীদের সিভির সঙ্গে বর্তমান বেতন, প্রত্যাশিত বেতন, নোটিশ পিরিয়ড, বর্তমান অবস্থান, মোট অভিজ্ঞতা, গত এক বছরে সম্পন্ন নিয়োগের সংখ্যা এবং একটি বাস্তব সমস্যা সমাধানের সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করে ইমেইল করতে হবে।
সতর্কতা (চাকরিপ্রার্থীদের জন্য)
চাকরির আবেদন করার আগে প্রার্থীদের প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো প্রতিষ্ঠান চাকরির নামে যদি আবেদন ফি, প্রশিক্ষণ ফি বা অন্য কোনো অগ্রিম অর্থ দাবি করে, তাহলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
