পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের

পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের । যুবকের নাম মো. তুহিন হাওলাদার (২৯)।

শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানিয় লোকজন।

জানা গেছে, তুহিনের বাড়ি ঝালকাঠি সদর উপজের বাদলকাটি গ্রামে । তিনি স্ত্রী ফারজানা রিশাদ এবং তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশের একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী স্থানীয় এলজিইডি অফিসে কর্মরত।

১৬ দেশের বিরুদ্ধে মার্কিন তদন্ত

পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা আলাদা কক্ষে অবস্থান করেন। পরদিন সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

তুহিনের স্ত্রী জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং আগে একটি মামলায় কারাবন্দীও ছিলেন জামিনে মুক্তি পাওয়ার পরও মাদকসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।  সামাজিকভাবে এটি যুবকদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সহায়তা এবং মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন আলোচনা উত্থাপন করেছে। মানসিক চাপ এবং পারিবারিক বিরোধ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার গুরুত্ব এ ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপ মোকাবিলায় সমাজে সচেতনতা বাড়ানো খুব জরুরি।

Leave a Comment