নিরাপত্তার জন্য জিডি করেছেন ওমর হাদি

নিরাপত্তার জন্য জিডি করেছেন ওমর হাদি

রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি (শরীফ ওমর)। তবে পুলিশ জানিয়েছে, জিডিতে নিরাপত্তা চাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, “নিরাপত্তাজনিত কারণে ওসমান হাদির ভাই একটি জিডি করেছেন। কিন্তু নির্দিষ্ট কোনো হুমকি বা ঘটনার উল্লেখ করেননি। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার সন্ধ্যায় ওমর বিন হাদি তার ফেসবুক অ্যাকাউন্টে শহীদ ওসমান হাদি ও তার মায়ের ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,

“আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার জন্য একটি ছবি পেয়েছি। ভাই, তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকেও নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দাও। আমি ইউকে চলে যাবো নিরাপদ বসবাসের জন্য।”

এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পোস্টে কমেন্ট করেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা, এবং লেখেন:

“ভাইয়া, আপনি ইউকে যাবেন খুব ভালো, তবে আমার ফিরনাস নিয়ে কেনো টানাটানি? ফিরনাস ছাড়া আমার আর কিছু নেই! আমি সরকারের চাকরির অফারও ফিরিয়ে দিয়েছি।”

বিষয়টি আরও আলোচনার জন্ম দিলে ওমর বিন হাদি পরে পোস্টটি মুছে দেন।

দেশের বাজারে এবার বাড়লো রূপার দাম

এরপর রাবেয়া ইসলাম সম্পা পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেন:

“মেজ ভাইয়া, ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট নয় যে কেউ চাইলেই নিতে পারবে। আর আমার সোনার ডিম পাড়া হাঁসও সবাই নিতে চাইবে—এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, ফিরনাসের বাবা একজনই, শহীদ ওসমান হাদি।”

এই পোস্টও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

গত ১৫ জানুয়ারি, যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে তাকে দ্বিতীয় সচিব পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তার নিরাপত্তার জন্য সরকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন পুল থেকে গাড়ি ও একজন গানম্যান প্রদান করেছিল।

নিরাপত্তার জন্য জিডি করেছেন ওমর হাদি বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সোসাল মিডিয়ায় এ নিয়ে চলছে নানা আলোচনা।

Leave a Comment