ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের বিরোধে তৃতীয় দফার প্রতিবাদে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। “নো কিং” লেখা-সহ বিভিন্ন ব্যানার নিয়ে ট্রাম্পবিরোধী স্লোগান দিতে থাকে সাধারণ মানুষ। ট্রাম্পের কঠোর অভিবাসননীতি, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং প্রশাসনিক নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, যাতে ৫০টি অঙ্গরাজ্যের মানুষ অংশগ্রহণ করেন। এই বিক্ষোভে বিগত দুই বারের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি মানুষ যোগ দিয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে এক ধরনের বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। তারা চাইলেও যুদ্ধ থেকে বের হতে পারছে না। দিন দিন যুদ্ধের ব্যয়ভার বেড়েই চলেছে। অন্যদিকে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এ জন্য মধ্যপ্রাচ্যে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।

তবে এমন সংবাদে তেহরান জানিয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানে পা রাখে, তবে তারা কেবল কফিনবন্দী হয়ে ফিরবে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি এমন সরাসরি হুঁশিয়ারিকে শুধু কূটনৈতিক ভাষা নয়, বরং সম্ভাব্য এক কঠিন সংঘাতের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন অতিরিক্ত সেনা মোতায়েন করছে, তখনই এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তেহরান টাইমসে প্রকাশিত “Welcome to Hell” শিরোনামের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে এই হুঁশিয়ারি কি কেবল কথার যুদ্ধ, নাকি বিশ্বের সামনে আরও একটি বড় সংঘাতের চিত্র আসতে চলেছে—তা এখন দেখার বিষয়।

ফুটবল স্পেশাল এক অদ্ভুত সফট ড্রিংক

বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত সেনা মোতায়েন মূলত ইরানে স্থল অভিযানেরই অংশ। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে শান্তি আলোচনা চলছে। তবে একই সঙ্গে অতিরিক্ত সেনা মোতায়েন প্রশ্ন তুলছে—আসলেই কি যুদ্ধ বন্ধের জন্য আলোচনা চলছে?

অন্যদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে দুই পক্ষের মধ্যে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ করে ব্যাপক সফল বিমান হামলা চালিয়েছে এবং একই দিনে হিজবুল্লাহর স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে। এর জবাবে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত রয়েছে আছে এবং প্রতিরোধ গড়ে তলেছে।

Leave a Comment