Marketing Officer Jobs Jagorani Chakra
দেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের CHARKA: Women Entrepreneurs Empowering Women Project–এর আওতায় Business Development & Marketing Officer পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ প্রকল্পটি আন্তর্জাতিক সংস্থা EDUCO–এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে মোট ১ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে, তবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে যশোরে, এবং চাকরির ধরন হবে ফুলটাইম (পূর্ণকালীন)।
Marketing Officer Jobs Jagorani Chakra Foundation শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের ব্যবসা, মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যবসা উন্নয়ন বা মার্কেটিং খাতে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। তবে হস্তশিল্প বা এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) খাতে ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অনলাইন মার্কেটিং, ডিজিটাল সেলস প্ল্যাটফর্ম, এফ-কমার্স, ই-কমার্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি শক্তিশালী বিপণন ও দরকষাকষি দক্ষতা, হস্তশিল্প ও ফ্যাশন বাজার সম্পর্কে ধারণা, বিশ্লেষণী ক্ষমতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
DISHA হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা CHARKA উদ্যোগের পণ্যগুলোর ব্যবসায়িক উন্নয়ন ও বিপণন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে পণ্যের প্রচার, ক্রেতা ও খুচরা বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, বাজার বিশ্লেষণ, পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং কার্যক্রম এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করাও তাঁর দায়িত্বের অংশ হবে। এছাড়া সংস্থার শিশু সুরক্ষা, যৌন নিপীড়ন প্রতিরোধ, জেন্ডার ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
Marketing Officer Jobs Jagorani Chakra Foundation এ পদে নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক সম্মিলিত বেতন ২৭,৬৯২ টাকা, পাশাপাশি প্রকল্প ও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র, সিভি (ই-মেইলে পাঠালে পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ ৩ পৃষ্ঠা), একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও কভার লেটার পাঠাতে হবে Executive Director, Jagorani Chakra Foundation, 46 Mujib Sarak, Jashore-7400 ঠিকানায়। ই-মেইলে আবেদন পাঠাতে পারবেন job.jcf@gmail.com ঠিকানায়।
জাগরণী চক্র ফাউন্ডেশন একটি সমান সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান, যেখানে নারী প্রার্থীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। সংস্থাটি স্বচ্ছ, ন্যায়সংগত ও বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে।
